বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চারদিকে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। নদী, ছড়া ও খাল উপচে লোকালয় প্লাবিত হওয়ায় বাড়িঘর, ফসলি জমি ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানির স্রোতে অনেকের ঘরবাড়ি ভেসে গেছে এবং গবাদিপশু ও হাঁস-মুরগিরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির ১০টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা নদীপথনির্ভর। এসব উপজেলার অধিকাংশ মানুষের বসতি নদীতীরবর্তী এলাকায় হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বাঘাইছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার বাসিন্দারা। এবারও এর ব্যতিক্রম হয়নি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা। সেখানে প্রায় ৩০টি গ্রামের ২ হাজার ৩৬৬ জন মানুষ পানিবন্দি হয়েছেন। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিলাইছড়ি উপজেলায় চারটি আশ্রয়কেন্দ্রে ১৮৩ জন এবং বরকল উপজেলায় তিনটি আশ্রয়কেন্দ্রে ১৫২ জন আশ্রয় নিয়েছেন।

বন্যাকবলিত মানুষের সহায়তায় রাঙামাটি জেলা পরিষদ, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও জেলা বিএনপির অঙ্গসংগঠন ত্রাণ বিতরণ করছে। এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধে বিশেষ চিকিৎসক দল গঠন করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

রাঙামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. সাইফুল ইসলাম জানান, বাঘাইছড়ির বন্যাকবলিত মানুষের জন্য ৪৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। ১ হাজার ৪৪টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, বিলাইছড়ির জন্য ২৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে থাকা ১৮৩ জনকে তিন বেলা খাবার দেওয়া হচ্ছে। বরকলের তিনটি আশ্রয়কেন্দ্রে থাকা ১৫২ জনের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital