শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ভারী বর্ষণে জলাবদ্ধ রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ মোট ভিউ

রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে ব্যাহত হয়েছে যান চলাচল, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পর রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে।

জলাবদ্ধতার কারণে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। কোথাও কোথাও স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেন।

 

আরও পড়ুন:

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?

 

নিউমার্কেট এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টির পানিতে বাসার রিজার্ভ ট্যাংক ও পানির মোটরে ময়লা পানি ঢুকে পড়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। তাদের অভিযোগ, প্রতিবছর রাস্তা সংস্কারের কাজ হলেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা মিলছে না।

ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। নিউমার্কেটের অনেক দোকানে সকাল থেকে ক্রেতা না থাকায় বেচাকেনা প্রায় বন্ধ হয়ে যায়। দোকান মালিকরা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বারবার একই ধরনের পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেনি। কয়েকটি স্কুল-কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে দীর্ঘদিনের সমস্যার কারণেই সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী কার্যত পানির নিচে চলে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

One thought on "ভারী বর্ষণে জলাবদ্ধ রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital