সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সূচকের উত্থানে বেড়েছে পুঁজিবাজারে লেনদেন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে হাজী বছির উদ্দিন স্কুলের নতুন ভবনের যাত্রা সিংড়ার ভাঙ্গাচোরা কাদামাটি সড়ক: জনদুর্ভোগ চরমে, উপেক্ষিত গ্রামবাসীর আর্তনাদ ২০২৬-২৭ বাজেট: প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীপ্রতি বরাদ্দে দ্বিতীয় ডুয়েট নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ

সিংড়ার ভাঙ্গাচোরা কাদামাটি সড়ক: জনদুর্ভোগ চরমে, উপেক্ষিত গ্রামবাসীর আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯ মোট ভিউ

নাটোরের সিংড়া উপজেলা-এর ৫ নম্বর চামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দনগর-
কৃষ্ণনগর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক যুগ যুগ ধরে অবহেলায় পড়ে আছে,এই ভাঙাচোরা কর্দমাক্ত এই রাস্তাটি প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
আনন্দনগর কৃষ্ণনগর- এই সড়কটি গ্রামবাসীর জন্য একমাত্র চলাচলের পথ হলেও বছরের পর বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি, এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন শত শত মানুষের চলাচল, চলনবিল অধ্যুষিত এলাকা এই রাস্তা দিয়ে বেড়াবাড়ি, ডাহিয়া, আনন্দনগর কৃষ্ণনগরের জনসাধারণের বিলদহর বাজারে যাওয়া এটিই প্রধান যাতায়াতের পথ,
যা বর্ষা এলেই কাদায় ডুবে যায় পুরো রাস্তা,আর শুকনো মৌসুমে ধুলার ঝড়—দুই অবস্থাতেই চলাচল হয়ে ওঠে কষ্টসাধ্য।

স্থানীয়রা জানান,
গত ১৫ বছর উপজেলা কর্মরত প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার আনন্দনগর কৃষ্ণনগর খালের উপরে একটি ব্রিজ এবং এই রাস্তার বিষয়টি বিভিন্ন ভাবে জানানো হলেও কনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ জনপ্রতিনিধিরা ব্যক্তিস্বার্থ ও লুটপাটে ব্যস্ত থাকায় সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে এই অবহেলিত এলাকায়।
রওশন আলী একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে আমরা ফসল হাঠে বাজারে নিতে পারি না ঠিকমতো,গাড়ি আসে না। ঘোড়ার গাড়িতে করে নিতে হয়। অনেক অনেক টাকা ভাড়া লাগে, এতে আমাদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক দামও পাই না।” তা ছাড়া চলন বিলের প্রায় ৫ থেকে ৬ হেক্টর জমির ফসলে এই রাস্তা দিয়েই তুলতে হয়।

 

আরো পড়ুন:২০২৬-২৭ বাজেট: প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীপ্রতি বরাদ্দে দ্বিতীয় ডুয়েট

 

গ্রামবাসীর মতে, এমন দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে শুধু কৃষি খাতই নয়, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।
একজন শিক্ষক নজরুল ইসলাম বলেন, এই রাস্তার পাশেই একটি স্কুল আছে আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত ছোট বাচ্চারা যাতায়াত করেন।
অনেক সময় দেখা যায় পড়ে গিয়ে কাদামাটি দিয়ে বই খাতা পোশাক নষ্ট করে স্কুলে আসে একটু বৃষ্টি হলেই স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা কমে যায় এটা খুবই দুঃখজনক।

এলাকাবাসী দাবি- জানায় নাটোরের সিংড়ার নবনির্বাচিত এমপি মহোদয় কাছে,যেন
দ্রুত সড়কটির সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital