শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬১ মোট ভিউ
Oplus_16908288

 

 

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর আমরা আমাদের বক্তব্য দেব। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী? তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল (রবিবার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital