বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:সাজু আহমেদ
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯১ মোট ভিউ

 

মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী উদযাপিত হয়।

‘প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’ এর আয়োজিত অনুষ্ঠান সকালে রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি আনন্দ র‌্যালি বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রাক্তন শিক্ষার্থীরা দলগত ফটোসেশনে অংশ নেন এবং দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রমজান আলীর সভাপতিত্বে ও ঢাকুরিয়া কলেজের প্রভাষক সমীরণ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান, প্রাক্তন শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত পিটিআই সুপারিনটেনডেন্ট জনাব এস এম মফিজুর রহমান এবং আয়োজক কমিটির সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী আবু সাঈদ (ম্যাজিস্ট্রেট)।

উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতা করবো। এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে।

যশোর সরকারি এম এম কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান) আমিনুর রহমান, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবির মিন্টুসহ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত প্রবোধ কুমার মিত্রকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র বাবু অলোক কুমার মিত্র এই স্মারক গ্রহণ করেন। এছাড়া প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকেও বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মধ্যাহ্নভোজের পর বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও ব্যাচভিত্তিক আড্ডা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শটের মাধ্যমে বিশেষ ফটোসেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে ‘গ্র্যান্ড র‌্যাফেল ড্র’ ও সমাপনী ঘোষণার মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital