বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষাজীবন শেষের পরও হলে অবস্থান—শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

মো. আসাদুল আলম,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৯ মোট ভিউ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে। আগামী ১৭ জুন ২০২৬ তারিখ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হওয়ার প্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের জন্য হলের আসন সীমিত। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শিক্ষাজীবন শেষ হওয়ার পরও বিভিন্ন ব্যাচের অনেক শিক্ষার্থী হলের কক্ষ দখল করে অবস্থান করছেন। এতে নতুন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে প্রশাসনকে সমস্যায় পড়তে হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

 

 

আরও পড়ুন:জাবিতে শহীদের পিতাকে হুমকি ও গালাগালির অভিযোগ, ছাত্রদল নেতাকে ঘিরে বিতর্ক

 

এ অবস্থায় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষাজীবন সমাপ্ত হওয়া সকল শিক্ষার্থীকে আগামী ১৯ মে ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ কক্ষ ছাড়তে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা ও নতুন শিক্ষার্থীদের জন্য আসন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর করা জরুরি।

এ নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর, হল প্রভোস্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

One thought on "শিক্ষাজীবন শেষের পরও হলে অবস্থান—শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital