শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

জাবির সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

মো. আসাদুল আলম জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১ মোট ভিউ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে চীনের Hubei University–এর সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

 

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান এবং হুবেই ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক Prof. Liu Jianping চুক্তিতে স্বাক্ষর করেন।

 

 

আরও পড়ুন :১০ মামলায় জামিন বহাল আইভীর: আসন্ন সিটি নির্বাচনে ফ্যাক্টর হওয়ার গুঞ্জন 

 

 

 

চুক্তির আওতায় বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে স্মার্ট হেলথ, ডিজিটাল ট্রান্সফরমেশন, দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা, সেমিনার, কর্মশালা এবং একাডেমিক বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,

“এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা জ্ঞান ও তথ্য আদান-প্রদানের সুযোগ পাবেন।”

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিহাদ আদনান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনসহ হুবেই ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital