শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

ডুয়েটে বর্তমান ভিসির পূর্ণ মেয়াদ এবং  শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শিক্ষক সমিতির ৭ম সাধারণ (জরুরি) সভায় বর্তমান উপাচার্যের পূর্ণ মেয়াদ সম্পন্ন করা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়েছে।

০৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান ভিসির মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে পরিবর্তন আনা হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষকবৃন্দ মত প্রকাশ করেন যে, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ায় এর অভ্যন্তরীণ সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অধিকতর অভিজ্ঞ। ফলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান ভিসির পূর্ণ মেয়াদ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে এবং ভবিষ্যতে ডুয়েটের অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের বিষয়টি সরকার ও উচ্চপর্যায়ের প্রশাসনের নিকট জোরালোভাবে উপস্থাপন করা হবে।

সভা শেষে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা, উন্নয়ন ধারাবাহিকতা এবং অভ্যন্তরীণ নেতৃত্ব প্রতিষ্ঠায় তাদের ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital