নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নিশাত আনজুম। গত ২৫ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন, তাঁর এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে,এই দিকে তিনি যোগদান করেই ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে জিরো টলার ঘোষণা করেন!
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন,ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থ দ ণ্ড দিয়েছে !
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই নিশাত আনজুম সিংড়ার ভূমি প্রশাসন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ তিন ফসলি জমিতে ভেকু (এস্কেভেটর) দিয়ে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে দুজনকে আর্থিক জরিমানা করা হয়:মোঃ রনি (ছোট চৌগ্রাম এলাকা): ৫০,০০০ টাকা মোছাঃ রত্না পারভীন (পুকুরপাড়া এলাকা): ৫০,০০০ টাকা।
ভ্রাম্যমাণ আদালত দিয়েছেন। বিশেষ করে ভূমি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। অনিয়ম ও হয়রানি বন্ধ করে দ্রুততম সময়ে সেবা প্রদানই তাঁর মূল লক্ষ্য বলে জানা গেছে।
আরও পড়ুন :রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি; প্যানিক অ্যাটাকে একজন হাসপাতালে
নবনিযুক্ত এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। তাঁর মেধা ও সততার মাধ্যমে সিংড়ার ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও জটিলতা নিরসন হবে বলে প্রত্যাশা করছেন উপজেলার সচেতন নাগরিকেরা।
সিংড়া উপজেলার সাধারণ মানুষ মনে করছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর মাধ্যমে ভূমি অফিসের চিরচেনা ভোগান্তি অনেকটাই কমে আসবে। বিশেষ করে নামজারি (মিউটেশন) ও খতিয়ান সংক্রান্ত সেবা পেতে যাতে সাধারণ মানুষকে ঘুরতে না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সিংড়ার ভূমি প্রশাসনকে স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধী মহল।
সিংড়া উপজেলার সর্বস্তরের মানুষ নিশাত আনজুমের সফল কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন। জনস্বার্থে নেওয়া তাঁর প্রতিটি ইতিবাচক পদক্ষেপে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।