বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত “আঞ্চলিক ইয়্যুথ ফোরাম ২০২৬” এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে প্রথমবারের মতো মো: শাহরিয়ার জামান খান লেলিন (নৃবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ) ও মো: নাজমুস সায়াদাত সিফাত (ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৩য় বর্ষ) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ থেকে হালিমা তুস সাদিয়া (নৃবিজ্ঞান বিভাগ, ২য় বর্ষ) অংশগ্রহণ করে এবং চারটি ইভেন্টে পুরস্কার অর্জন করে। মো: শাহরিয়ার জামান খান লেলিন ইংলিশ স্পোকেন ইভেন্টে প্রথম স্থান ও বাংলা ভাষায় উপস্থাপনায় ২য় স্থান অর্জন করে এবং মো: নাজমুস সায়াদাত সিফাত ইয়্যুথ পার্লামেন্ট ইভেন্টে প্রথম স্থান ও উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অর্জন করে।
উল্লেখ্য, রোভার অঞ্চলের অধীনে দেশের ৬৪ জেলার রোভারদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক ইয়ুথ ফোরামে সকল জেলায় প্রতি ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচিত রোভার সদস্যরা ১৬-১৭ মে, ২০২৬ তারিখে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করে।