সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮০ হাজার, মৃত্যু ৮ শিশুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৭ মোট ভিউ

 

 

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম এবং নিশ্চিত হামে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজারেরও বেশি শিশু।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৯২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

 

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। আর ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৭৭৯ জনে।

আরও পড়ুন :সীমান্ত নজরদারি ও ভূ-স্থানিক বুদ্ধিমত্তায় স্পারসোর ভূমিকা বাড়ানোর নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

 

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়সীমায় নিশ্চিত হামে মোট ৯২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং ব্যাপক টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা জরুরি। অন্যথায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

One thought on "হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮০ হাজার, মৃত্যু ৮ শিশুর"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital