জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের কমনরুমে দীর্ঘদিন ধরে টেলিভিশনের সাউন্ড সিস্টেম না থাকায় শিক্ষার্থীরা খেলা ও অন্যান্য অনুষ্ঠান ঠিকমতো উপভোগ করতে পারছিলেন না। এ সমস্যার কথা জানার একদিনের মধ্যেই সাউন্ড সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।
তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেয়েদের হলে দীর্ঘদিন ধরে কমনরুমের টিভিতে সাউন্ড সিস্টেম না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো খেলা দেখতে পারছিলেন না। গতকালই প্রথম শুনলাম। ব্যক্তিগতভাবে যতটুকু সাধ্যের মধ্যে ছিল, চেষ্টা করেছি। আশা করি এখন থেকে সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারবেন।”
এ উদ্যোগের ফলে ছাত্রী হলের শিক্ষার্থীরা এখন থেকে কমনরুমে টেলিভিশনে খেলা ও অন্যান্য অনুষ্ঠান আরও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।