বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৫ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (০৪ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “গবেষণা শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বলেন, “এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত—যিনি আমাদের সমাজে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের প্রতি অটল অঙ্গীকারের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়টি স্বাধীন চিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং গবেষণাভিত্তিক চর্চাকে উৎসাহিত করে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে একটি সৃজনশীল ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে পারে।”

 

 

আরও পড়ুন:বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন ও গবেষণাচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

এছাড়া উপস্থিত ছিলেন রিসার্চ সোসাইটির মডারেটর ড. শেখ মেহেদী হাসান, পরামর্শকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

One thought on "নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital