বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জকসুর অভিনন্দন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এই শুভেচ্ছা বার্তায়।

গত শুক্রবার (২২ মে) জকসু-এর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় জকসুর পক্ষ থেকে জানানো হয়, প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান মুশফিক এবং সাধারণ সম্পাদক পদে লিমন ইসলাম নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক মোবারকবাদ জানানো হচ্ছে।

একই সাথে কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতদেরও অভিনন্দন জানানো হয়েছে। তারা হলেন— সহ-সভাপতি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে রাকিব খান ও রাকিব মাজহার।

 

আরও পড়ুন :জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

 

 

জকসুর পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে, এই নতুন নেতৃত্ব ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে কার্যকরী অবদান রাখবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, সাংবাদিকতার মূল নৈতিকতা ও পেশাদারিত্ব অক্ষুণ্ণ রেখে নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মঙ্গলে গঠনমূলক কাজ করে যাবে। জকসু নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সাফল্য, সুস্থতা ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি কামনা করছে।

প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, গত ১৭ মে জবি প্রেসক্লাবের এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। এরপর ১৮ মে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয় এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়। সকল নির্বাচনী প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে এই নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital