বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭০ মোট ভিউ

আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করবেন।

সংবাদ শিরোনামকে এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি জানান, ওই দিন হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাক্ষাৎকে কেন্দ্র করে আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সাথে দেখা করে তার শারিরিক খোঁজ-খবর নেবেন। তবে, ফটিকছড়িতে দলীয় বা সরকারি কোনো কর্মসূচিতে তিনি অংশ নেবেন কি না, তা এখনো জানা যায়নি।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম আজিজ উল্লাহ কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমনের খবরে কেবল দলীয় নয়, সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মাওলানা আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমিরে হেফাজতকে দেখতে আসতে পারেন বলে শুনেছি। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বিস্তারিত এখনো জানি না।

তবে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসতে পারেন এমন খবর শুনলেও সাংগঠনিকভাবে কোনো চিঠি এখনো পাইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসবেন এমন খবর শুনেছি, তবে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো (বৃহস্পতিবার সকাল ১০ টা ৪০ মিনিট) পাইনি।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ফটিকছড়ি সফরের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

শেয়ার করুন

One thought on "ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital