শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসির) উদ্যোগে ‘Manuscript Writing and Publication Strategy: The Art of Journal Selection and Editorial Alignment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, “মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ রচনা এবং উপযুক্ত জার্নালে প্রকাশের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকগণের পদোন্নতির ক্ষেত্রেও মানসম্পন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

তিনি আরও বলেন, “একটি গবেষণা প্রবন্ধের শিরোনাম নির্বাচন থেকে শুরু করে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ—প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। যথাযথ শিরোনাম নির্বাচন না হলে গবেষণার পরবর্তী ধাপগুলোও সঠিকভাবে এগোয় না।”

গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে সঠিক জার্নাল নির্বাচনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “ভালো প্রবন্ধ হলেই যেকোনো জার্নালে প্রকাশ করা সম্ভব নয়। প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জার্নাল নির্বাচন করতে হবে।”

 

 

আরও পড়ুন: ডুয়েটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital