বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবিতে সাবেক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় লিভ ইনে থাকা নারীসহ আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ মণিরামপুরে তিন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প অর্ধশতাধিক দেশের ওপর আসছে নতুন শুল্ক ফাইনালের পর ইয়ামালকে যা বলেছিলেন মেসি সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে হরিদাসের ব্যাংক লেনদেন বেরিয়ে আসছে রহস্য নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার একসাথে জীবিত ১০ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির ‘আমাকে নিয়ে যাওয়ার সময় পুলিশ ফিসফিস করে বলছিল, এই সরকারকে হটান’

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৭ মোট ভিউ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত ও প্রবেশপথ বন্ধ রাখার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম টানা তিন দিন বন্ধ থাকছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়া গত ২৪ এপ্রিল এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী আগামী ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সব আন্তর্জাতিক স্থল সীমান্ত ও প্রবেশপথ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে টানা তিন দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সীমিত করা হলেও বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দিতে ভারতে ফিরে যেতে পারবেন। তবে সব ধরনের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হতে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। ভারত থেকে পচনশীল কোনো পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।

নিষেধাজ্ঞার মধ্যে দুটি ব্যতিক্রম রাখা হয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং ভোট দিতে পশ্চিমবঙ্গে ফেরা ভোটারদের চলাচলে কোনো বাধা নেই। পচনশীল পণ্যের আমদানি-রপ্তানিও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শেয়ার করুন

One thought on "বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital