বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী

মো:ইলিয়াস মামুন
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই নারী ছাত্রশিবির-আপ বাংলাদেশ-ইনকিলাব মঞ্চ সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী।

অন্যদিকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগে এক যুবককে মারধর করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে।

উল্লেখ্য, কয়েক দফা পিছিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ আধা ঘণ্টা পরে সকাল ৯টায় শুরু হয়।। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।

দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা

এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ৬ টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

এর আগে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, মঙ্গলবার সকালে ভোট শুরুর আগে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে রাতে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোটগণনা করা হবে।

এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা বিগত বছরের ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

শেয়ার করুন

One thought on "জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital