শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

অমর একুশে বইমেলায় জবির চার গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৪ মোট ভিউ

অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি নতুন গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে প্রকাশিত এসব গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় রোববার (১ মার্চ) বিকেলে।

বাংলা একাডেমির গ্রন্থ মোড়ক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি আনুষ্ঠানিকভাবে বইগুলোর মোড়ক উন্মোচন করেন।

প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামানের যৌথ রচনা ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’ উল্লেখযোগ্য। বইটিতে বাংলাদেশে স্মার্টফোন নির্ভরতার ক্রমবর্ধমান প্রবণতা এবং স্কুলশিক্ষার্থীদের ওপর এর সামাজিক ও মানসিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ তাঁর ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদীস চর্চা’ গ্রন্থে বাংলা ভাষা-সাহিত্যে হাদীসের প্রভাব, গুরুত্ব ও ঐতিহাসিক চর্চার দিকগুলো তুলে ধরেছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর রচিত ‘Climate Diplomacy of Bangladesh: Trends and Issues’ বইয়ে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক কৌশল এবং অভিযোজনভিত্তিক দাবি বিশ্লেষণ করা হয়েছে।

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের ‘Voices from the Margins: Community Journalism and Development Realities in Bangladesh’ গ্রন্থে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-বাস্তবতা এবং মূলধারার গণমাধ্যমে তাদের প্রতিনিধিত্বের প্রশ্নটি আলোচিত হয়েছে। বইটিতে বিশেষভাবে দেখানো হয়েছে, শহরকেন্দ্রিক সংবাদধারার কারণে গ্রামীণ ও প্রান্তিক বাস্তবতা অনেক সময় আড়ালে থেকে যায়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ ধরনের গবেষণাভিত্তিক প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে সমৃদ্ধ করে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনার গুরুত্ব তুলে ধরে লেখকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital