শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি প্রকাশ।

তানিয়া শবনম, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক তারিখ ও সময়

১. বাংলা ভাষা ও সাহিত্য (১১১), সমাজকল্যাণ (৩৬১), পদার্থবিদ্যা (৫১১), যন্ত্রকৌশল (৯০১) ও পরিসংখ্যান (৯৮১)

তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

২. ইংরেজি (১২১), উদ্ভিদবিদ্যা (৫৮১), মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান (৬২২), হিসাববিজ্ঞান (৭০১) ও স্থাপত্যকৌশল (৯৩১)

তারিখ ও সময়: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

৩. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১৯১), সিরামিক ইঞ্জিনিয়ারিং (৪৯৯), কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা (৮০৪), পশুচিকিৎসাবিজ্ঞান (৮৪১) ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিকস (৮৯২)

তারিখ ও সময়: ২৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (২৮১), রাষ্ট্রবিজ্ঞান (৩৪১), সমাজবিজ্ঞান (৩৫১), ব্যবস্থাপনা (৭৩১) ও কম্পিউটার সায়েন্স (৯৭১)

তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

৫. অর্থনীতি (৩৩১), ফিন্যান্স (৭১১), কৃষি (৮০১), কৃষি অর্থনীতি (৮১১) ও তড়িৎ কৌশল (৮৯১)

তারিখ ও সময়: ৪ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

৬. রসায়ন (৫৩১), গলিত (৫৫১), প্রাণ রসায়ন (৬০১), বনবিদ্যা (৮৭১) ও রসায়ন প্রকৌশল (১১১)

তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

৭. ফলিত রসায়ন (৫৪১), ফলিত গণিত (৫৬১), প্রাণিবিদ্যা (৫৯১), মেডিকেল সায়েন্স (৭৭১) ও পশুপালন বিদ্যা (৮৩১)

তারিখ ও সময়: ৬ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

৮. আরবি (১৩১), ইসলামী শিক্ষা (২০১), মার্কেটিং (৭২১), মৎস্যবিদ্যা (৬৫১) ও পুরকৌশল (৮৮১)

তারিখ ও সময়: ৭ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital