রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সভা-সমাবেশে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

 

 

 

 

 

 

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের বর্তমান চিত্র দেখলে মনে হয়, সাধারণ মানুষের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। অবৈধভাবে কৃষিজমি খনন করে সেই মাটি অবৈধ যানবাহনে বহন করা হচ্ছে সরকারি পাকা রাস্তা দিয়ে। আর তার ফলেই সামান্য বৃষ্টিতেই পাকা সড়ক পরিণত হয়েছে কর্দমাক্ত, পিচ্ছিল ও চলাচলের অনুপযোগী মৃত্যুফাঁদে।

 

রাস্তাজুড়ে কাদা আর গভীর চাকার দাগ। এমন অবস্থায় যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ হেঁটেও ঠিকমতো চলাচল করতে পারছে না। অথচ এই রাস্তাগুলো দিয়েই ঈদে ঘরমুখো মানুষকে বাড়ি ফিরতে হচ্ছে।

 

 

আরও পড়ুন :হজযাত্রায় পৌঁছেছেন ৭৯ হাজারের বেশি বাংলাদেশি, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু

 

 

পুকুর খনন, মাটি ব্যবসা আর সরকারি রাস্তা ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এমনকি স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন সভা-সমাবেশে কঠোর বক্তব্য দিলেও বাস্তবে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ কোথায়? উপজেলা প্রশাসন বলছে—“ব্যাটারি জব্দ করা হয়েছে।” কিন্তু যারা এসব করছে, তাদের কাছে চার-পাঁচ সেট ব্যাটারি থাকা যেন সাধারণ ব্যাপার। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় “ব্যবস্থা নেওয়া হবে”, কিন্তু বছরের পর বছর একই চিত্রই থেকে যাচ্ছে।

 

ফলাফল একটাই—প্রভাবশালীদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না, আর সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছেই। ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে ভাঙা, কাদামাখা আর ঝুঁকিপূর্ণ সড়কের কাছে।

শেয়ার করুন

One thought on "সভা-সমাবেশে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেই"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital