শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৪ মোট ভিউ

পবিত্র শবে কদরের পবিত্রতা ও মর্যাদা রক্ষার্থে ফুল দিয়ে অভিনন্দন জানানোর সংস্কৃতি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। একইসঙ্গে তিনি এই মহিমান্বিত রজনীতে আনুষ্ঠানিকতার পরিবর্তে ইবাদত ও দোয়ার মাধ্যমে সময় অতিবাহিত করার আহ্বান জানিয়েছেন।

 

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নতুন উপাচার্যকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নেওয়া হলে তিনি সকলের প্রতি এই বিনীত অনুরোধ জানান।

 

নবনিযুক্ত জবি উপাচার্য মনে করেন, লাইলাতুল কদরের মতো বরকতময় রাতে ফুলেল বরণের আনুষ্ঠানিকতার চেয়ে ইবাদত বন্দেগিই অধিক সমীচীন। তাই তিনি সবার কাছে নিজের ও বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া চেয়েছেন। এছাড়া, পবিত্র ঈদুল ফিতরের পর সবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করবেন বলে তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

 

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জবি পরিবারেরই একজন সুপরিচিত ও সবার প্রিয় মুখ। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, তাকে নতুন করে পরিচিত করার কোনো প্রয়োজন নেই। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সঙ্গে নিয়েই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে চান। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।

 

এদিকে, পবিত্র শবে কদর উপলক্ষে এবং নতুন উপাচার্য মহোদয়ের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ সোমবার বাদ এশা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital