শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

এসএসসিতে এক দিনে অনুপস্থিত প্রায় ৩৩ হাজার, বহিষ্কার ৪৯ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ মোট ভিউ

 

আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন এসএসসি পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন।

চতুর্থ দিনের পরীক্ষায় সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কঠোর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার মধ্যেও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং কারিগরি বোর্ডে ১ জন পরীক্ষার্থী রয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১০ হাজার ৮০ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন।

 

 

আরো পড়ুন:সৈয়দ আবদাল আহমদকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

 

 

 

বোর্ডভিত্তিক তথ্য বলছে, ঢাকা বোর্ডে ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭৩৯ জন অনুপস্থিত ছিলেন এবং ৭ জন বহিষ্কৃত হয়েছেন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২ হাজার ১৪৩ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৭২ জন, বহিষ্কার ১ জন। যশোর বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৭ জন ও বহিষ্কার ২ জন, চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬১৯ জন ও বহিষ্কার ১ জন। সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৮৭ জন ও বহিষ্কার ২ জন। বরিশাল বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬১৩ জন ও বহিষ্কার ৬ জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬২৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৮ জন, বহিষ্কার ৫ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ২৮৭ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন।

শেয়ার করুন

One thought on "এসএসসিতে এক দিনে অনুপস্থিত প্রায় ৩৩ হাজার, বহিষ্কার ৪৯ পরীক্ষার্থী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital